কাজী নজরুল ইসলাম
যেখানে
আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান
যেখানে
মিশছে হিন্দু-বৌদ্ধ-মুস্লিম-ক্রীশ্চান।
গাহি
সাম্যের গান!
কে তুমি?-
পার্সী? জৈন? ইহুদী? সাঁওতাল, ভীল, গারো?
কন্ফুসিয়াস্?
চার্বআখ চেলা? ব’লে যাও, বলো আরো!
বন্ধু,
যা-খুশি হও,
পেটে
পিঠে কাঁধে মগজে যা-খুশি পুঁথি ও কেতাব বও,
কোরান-পুরাণ-বেদ-বেদান্ত-বাইবেল-ত্রিপিটক-
জেন্দাবেস্তা-গ্রন্থসাহেব
প’ড়ে যাও, য্ত সখ-
কিন্তু,
কেন এ পন্ডশ্রম, মগজে হানিছ শূল?
দোকানে
কেন এ দর কষাকষি? -পথে ফুটে তাজা ফুল!
তোমাতে
রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান,
সকল
শাস্র খুঁজে পাবে সখা, খুলে দেখ নিজ প্রাণ!
তোমাতে
রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার,
তোমার
হৃষয় বিশ্ব-দেউল সকল দেবতার।
কেন
খুঁজে ফের’ দেবতা ঠাকুর মৃত পুঁথি -কঙ্কালে?
হাসিছেন
তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে!
বন্ধু,
বলিনি ঝুট,
এইখানে
এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট।
এই হৃদ্য়ই
সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন,
বুদ্ধ-গয়া
এ, জেরুজালেম্ এ, মদিনা, কাবা-ভবন,
মস্জিদ
এই, মন্দির এই, গির্জা এই হৃদয়,
এইখানে
ব’সে ঈসা মুসা পেল সত্যের পরিচয়।
এই রণ-ভূমে
বাঁশীর কিশোর গাহিলেন মহা-গীতা,
এই মাঠে
হ’ল মেষের রাখাল নবীরা খোদার মিতা।
এই হৃদয়ের
ধ্যান-গুহা-মাঝে বসিয়া শাক্যমুনি
ত্যজিল
রাজ্য মানবের মহা-বেদনার ডাক শুনি’।
এই কন্দরে
আরব-দুলাল শুনিতেন আহবান,
এইখানে
বসি’ গাহিলেন তিনি কোরানের সাম-গান!
মিথ্যা
শুনিনি ভাই,
এই হৃদয়ের
চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।!
#RabindranathTagore #RabindraKabita #KaziNazrulIslam
#JibananandaDas #SukantaBhattacharya #ClassicalBanglaPoetry #KallolYug #BiroherKobita #PremerKobita #AbhimanerKobita
#Deshprem #PrityibirKobita #SwarachitoKobita #Lekhak
#BanglaSahitya #NutanKobita #KobirMahanagar #BanglaKobita
#BengaliPoetry #Kobita #BanglaQuotes #KobitaLover #BanglaStatus #Kabitastagram #বাংলা_কবিতা #Abritti #কবিতা #BanglaKobita #BanglaKobita #BengaliPoetry #BanglaSahitya #PremerKobita
#BiroherKobita #AdhunikKobita #KobitarVubon #BanglaWriter #AbegiKobita
#Lekhalekhi #ValobasharKobita #BengaliLiterature #KobitaLover #BanglaStatus #Rabindranath #Nazrul
