https://www.profitablecpmratenetwork.com/mc5k42u2?key=83081d1a8d534b9f291c1723291b3fc5 নিসর্গের পাশাপাশি

নিসর্গের পাশাপাশি


 সুনীল গঙ্গোপাধ্যায়

সিংহাসন থেকে ধীর পদক্ষেপে নেমে আসে

ছারপোকা
লেলিহান আগুন প্ৰদক্ষিণ করে সে
রক্ত সমুদ্রের সামনে
বিষন্নভাবে চেয়ে থাকে কিছুক্ষণ
হালকা হাওয়ার মতন মৃত্যুকে অনুভব
করার আমেজে চোখ বুজে আসে।
তখন বারুদ রঙের মেঘের আড়ালে ডুকে গেছে সূর্য
একটা কাক লুঠেরার মতন তীব্ৰ চোখে
চতুর্দিক দেখে নিয়ে উড়ে যায়
সেই সূর্যের দিকে
পৌঁছাবার আগেই অন্ধকার, নেমে আসে
ছলাৎ ছলাৎ শব্দ হয়
নারীর অহমিকার ওপর আস্তে আস্তে কুয়াশা জমে
কুয়াশার মধ্যে নিঃশব্দে খেলা করে যৌবন।

Post a Comment

Previous Post Next Post

Earn $100 Each Day

US Green-card Lottery

Popular Items