https://www.profitablecpmratenetwork.com/mc5k42u2?key=83081d1a8d534b9f291c1723291b3fc5 তোর আপন জনে ছাড়বে তোরে

তোর আপন জনে ছাড়বে তোরে

 রবীন্দ্রনাথ ঠাকুর


তোর
 আপন জনে ছাড়বে তোরে,

তা ব’লে ভাবনা করা চলবে না।
ও তোর আশালতা পড়বে ছিঁড়ে,
হয়তো রে ফল ফলবে না॥
আসবে পথে আঁধার নেমে, তাই ব’লেই কি রইবি থেমে—
ও তুই বারে বারে জ্বালবি বাতি,
হয়তো বাতি জ্বলবে না॥
শুনে তোমার মুখের বাণী আসবে ঘিরে বনের প্রাণী—
হয়তো তোমার আপন ঘরে
পাষাণ হিয়া গলবে না।
বদ্ধ দুয়ার দেখলি ব’লে অমনি কি তুই আসবি চলে—
তোরে বারে বারে ঠেলতে হবে,
হয়তো দুয়ার টলবে না॥


























































#RabindranathTagore #RabindraKabita #KaziNazrulIslam #JibananandaDas #SukantaBhattacharya #ClassicalBanglaPoetry #KallolYug  #BiroherKobita #PremerKobita #AbhimanerKobita #Deshprem #PrityibirKobita #SwarachitoKobita #Lekhak #BanglaSahitya #NutanKobita #KobirMahanagar #BanglaKobita #BengaliPoetry #Kobita #BanglaQuotes #KobitaLover #BanglaStatus #Kabitastagram #বাংলা_কবিতা #Abritti #কবিতা #BanglaKobita


Post a Comment

Previous Post Next Post

Earn $100 Each Day

US Green-card Lottery

Popular Items