https://www.profitablecpmratenetwork.com/mc5k42u2?key=83081d1a8d534b9f291c1723291b3fc5 বিচ্ছেদ

বিচ্ছেদ

মেহেদী মনোয়ার জীম


 বিচারকের রায়ে মুক্তি পেলো দুটি প্রাণ

তিক্ত ভালোবাসার অবসানে, জয় হলো তৃতীয় এবং চতুর্থের

পরম বিশ্বাসে আকড়ে থাকা দুহাত মুষ্টিমুক্ত হয়ে সরে গেলো ব্যাবধানে

আলিংগনের সুখস্মৃতি বিস্মৃত হলো নতুনের আকাঙ্ক্ষায়

মুক্ত করতল উচ্ছ্বসিত, অপেক্ষমানদের প্রাপ্তির আশায়

প্রাংগনে জয়ের উল্লাস, বদনযুগল ভারমুক্ত

শুধু বেলকনিতে একান্তে থাকা চতুর্বষি শিশুটি নির্লিপ্ত

বিচারকের রায় কেড়ে নিয়েছে তার জনক জননী 

 উভয় করতল হারিয়েছে তার অবলম্বন 

ছোট পায়ে চলতে দুদিকের দুটি হাত ছিলো তার ভরসা 

বিচ্ছেদ সে দুটি হাতকে সরিয়েছে বহু দূরে

যে ভালোবাসা তাকে দেখিয়েছিলো ধরণীর আলো

 দ্বীখন্ডিত তা, খুজে নিয়েছে যার যার ঠিকানা

শুধু নিঃসংগ শিশুটি আজ ভালোবাসাহীন, 

আজ সে বড়ো একা!!














#RabindranathTagore #RabindraKabita #KaziNazrulIslam #JibananandaDas #SukantaBhattacharya #ClassicalBanglaPoetry #KallolYug  #BiroherKobita #PremerKobita #AbhimanerKobita #Deshprem #PrityibirKobita #SwarachitoKobita #Lekhak #BanglaSahitya #NutanKobita #KobirMahanagar #BanglaKobita #BengaliPoetry #Kobita #BanglaQuotes #KobitaLover #BanglaStatus #Kabitastagram #বাংলা_কবিতা #Abritti #কবিতা #BanglaKobita


Post a Comment

Previous Post Next Post

Earn $100 Each Day

US Green-card Lottery

Popular Items