https://www.profitablecpmratenetwork.com/mc5k42u2?key=83081d1a8d534b9f291c1723291b3fc5 উচ্চারণগুলি শোকের

উচ্চারণগুলি শোকের

 আবুল হাসান


লক্ষী বউটিকে

আমি আজ আর কোথাও দেখিনা,

হাঁটি হাঁটি শিশুটিকে

কোথাও দেখিনা;

কতগুলি রাজহাঁস দেখি,

নরম শরীর ভরা রাজহাঁস দেখি,

কতগুলি মুখস্ত মানুষ দেখি,

বউটিকে কোথাও দেখিনা

শিশুটিকে কোথাও দেখিনা!

তবে কি বউটি রাজহাঁস?

তবে কি শিশুটি আজ

সবুজ মাঠের সূর্য, সবুজ আকাশ?

অনেক রক্ত যুদ্ধ গেলো,

অনেক রক্ত গেলো,

শিমুল তুলোর মতো

সোনারূপো ছড়ালো বাতাস।

ছোটো ভাইটিকে আমি

কোথাও দেখিনা,

নরোম নোলক পরা বোনটিকে

আজ আর কোথাও দেখিনা!

কেবল পতাকা দেখি,

কেবল উৎসব দেখি,

স্বাধীনতা দেখি,

তবে কি আমার ভাই আজ

ঐ স্বাধীন পতাকা?

তবে কি আমার বোন, তিমিরের বেদীতে উৎসব?


Post a Comment

Previous Post Next Post

Earn $100 Each Day

US Green-card Lottery

Popular Items